অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পরিত্যক্ত ভবনে থাকা অসুস্থ বৃদ্ধার পাশে দাড়ালেন ঠাকুরগাঁওয়ের ডিসি

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন এক অজ্ঞাত বৃদ্ধা নারী। খবর পেয়ে সেই অজ্ঞাত বৃদ্ধা নারীর চিকিৎসা ব্যবস্থা করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

মঙ্গলবার বড় খোচাবাড়ি বাজারে সকলে কেনাবেচা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন৷ অপরদিকে ১৫ দিন ধরে পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন এক বৃদ্ধা৷ তার চারপাশ বিকট দুর্গন্ধ হওয়ায় কাছে ভিড়ছিলেননা কেউ৷ পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বৃদ্ধার চিকিৎসা চলমান রয়েছে৷ 


জেলা প্রশাসকের এমন মানবিকতায় প্রশংসিত হচ্ছেন সবার কাছে। 


স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, মহিলাটা আমাদের আশপাশের কেউ নন৷ গতকাল আমরা বুঝতে পেরেছি তিনি এখানে আছেন৷ আমরা চেষ্টা করলেও তার কাছে যেতে পারছিলাম৷ পরে ডিসি স্যারের লোক এসে নিয়ে গেল৷ মহিলাটার এখন ভালো চিকিৎসা হবে। 

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমাদের প্রতিনিধি পাঠানো হয়।আমি উপজেলায় থাকায় সরেজমিনে যাওয়া সম্ভব হয়নি৷ বৃদ্ধা নারীকে আমরা সেই পরিত্যক্ত ভবন থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছি৷ তার চিকিৎসার সকল দায়-দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে৷

Tag
আরও খবর