শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে বিএনপি'র সম্মেলনে প্রবীণ-তরুনের লড়াই

১০ সেপ্টম্বর (শনিবার) সারিয়াকান্দি পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে প্রবীণের সাথে তরুনদের লড়াই বেশ জমে উঠেছে। সারিয়াকান্দি পৌর ৯টি ওয়ার্ড বিএনপি'র কমিটির সদস্যদেও ভোটারের মাধ্যমে ১জন সভাপতি, ১জন সাধারণ সম্পাদক এবং ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রার্থী রয়েছেন। পৌর বিএনপি'র সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু (মই), সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব টিপু সুলতানের স্ত্রী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবী (ছাতা), পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তরুন নেতা সাহাদৎ হোসেন সনি (দেয়ালঘড়ি), পৌর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম (আনারস)।পৌর বিএনপি'র সম্মেলনে ৪টি পদে ১১ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের দিন-রাত প্রচার প্রচারণায় এলাকা এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সভাপতি পদে প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু এবং তরুন নেতা সাহাদত হোসেন সনির মধ্যে নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে। প্রবীণ নেতা আমিরুল মোমিন পিন্টু না কি তরুন নেতা সাহাদৎ হোসেন সনি সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন এনিয়ে বিএনপি'র নেতা কর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা। বিজয়ের আসা নিয়ে মাঠে আছেন সাবিনা ইয়াসমিন বেবী (ছাতা) ও মাহবুবুর রহমান রুস্তম (আনারস)।সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাখাওয়াত হোসেন ডাবলু (ফুটবল), এ্যাডঃ সরিফুল ইসলাম হিরা (মোরগ), ইউনুস আলী (মোটর সাইকেল) এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন খন্দকার শ্যামল (গোলাপ ফুল), তাহেরুল ইসলাম পাজ্ঞাব (আম), সোহেল রানা (কাপ পিরিচ),আব্দুল করিম ইঞ্জিল (চশমা)। পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল বলেন, শনিবার সারিয়াকান্দি পৌর বিএনপি'র  সম্মেলন সফল করতে সকলের সহযোগীতায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি'র যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে তিনি আশা রাখেন। 

উল্লেখ্য, শনিবার একই স্থানে উপজেলা বিএনপি'র সম্মেলনে ১২টি ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা তাদের ভোটের মাধ্যমে ১জন সভাপতি, ১জন সাধারণ সম্পাদক এবং ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন

Tag
আরও খবর