ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জামালপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন.....

জামালপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন.....


জামালপুর সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্টু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্টু মিয়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া গোদাশিমলা বাজারে দোকান ভাড়া নিয়ে বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা করছিলেন। (১৫ জুন) বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু মুখোশধারী এক দল ছিনতাইকারী তার পথরোধ করে দুইলাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন  বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 


মোঃ কবির হোসেন 

জামালপুর জেলা প্রতিনিধি 

মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬ 

২১/০৬/২০২৩

আরও খবর