মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে টুকু

কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে টুকু



 নোয়াখালীর কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে টুকু   


 রিপন মজুমদার প্রতিনিধি  নোয়াখালী


নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলায় আহত উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহামন রিপন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওয়াদুল হক রাফেল ও ফেনী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।  


বুধবার (২১ জুন) দুপুরে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন তিন নেতাকে এবং ফেনীর ছাএদল নেতা নুরু আলম জিকুর বাবাকে দেখতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। একই সাথে বিএনপি নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের জোর দাবি জানান।  


এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জনি, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন ভুইয়া, সহ-সম্পাদক শাহীন আখন্দ,যুবদলের নিবাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, হেদায়েত হোসেন ভূঁইয়া ও ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন প্রমুখ।  


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৫ জুন বিকেল ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মিদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা হামলা চালায়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো.আলমগীর হোসেন পাল্টা হামলার শিকার হওয়ার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে। পরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর বাদী হয়ে বিএনপির ২৪৩জন নেতাকর্মির নামে মামলা দায়ের করেন।

আরও খবর