মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষি চলছে প্রস্তুতি

নাগরপুর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান

সোলায়মান, নাগরপুর উপজেলা প্রতিনিধি 


আগামী ২৩শে জুন রোজ শুক্রবার দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহাসিক রাজনৈতিক বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে কেন্দ্রীয় আ'লীগ এর নির্দেশনা মোতাবেক নাগরপুর উপজেলা আওয়ামীলীগ পূর্ণ প্রস্তুতিতে দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দর‍্যালী, আলোচনা সভা (সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ), কেক কাটা, বাদ আছর বিভিন্ন মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল, প্রার্থনা এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আতশবাজি সহ আলোকসজ্জা।

নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে নাগরপুর উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল সংগঠক, মানবিক নেতা আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত অনুষ্ঠানে নাগরপুর আ'লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আরও খবর