চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

সাচারে মহাশ্মশানের আধুনিক চুল্লি উদ্বোধন


কচুয়ার সাচারে সনাতন ধর্মালম্বীদের মহা শ্মশানঘাটের অন্তিম ধামে আধুনিক চুল্লি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে  জগন্নাথ ধাম মন্দিরের উত্তর পাশে বান্নীঘাটা এলাকায়  এ মহা শ্মশানঘাটের আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার দায়িত্বরত ছিলেন, সুজিৎ চক্রবর্তী, গৌতম গোস্বামী, হারাধন চক্রবর্তী, অপু চক্রবর্তী,সজল চক্রবর্তী। 

শ্মশানঘাটের ঘাটের আধুনিক চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন, সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সিনিয়র সহ-সভাপতি ও মহা শ্মশানঘাটের সভাপতি আহ্বায়ক নিখিল চন্দ্র দাস, সদস্য সচিব রিপন সাহা, জগন্নাথ ধামের সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি দীপক দেবনাথ, সাধারণ সম্পাদক বাসু দেব সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক রনজিৎ সাহা, জগন্নাথ ধামের রথযাত্রার উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ, কোষাধ্যক্ষ তপন চন্দ্র গোপ, জগন্নাথ ধাম মন্দির তত্ত্বাবধায়ক সুবল দাস, মহা শ্মশানঘাটের আহ্বায়ক কমিটির সদস্য অরুন ঘোষ, প্রবন সুত্রধর ভূবণ পোদ্দার, নিতাই সাহা ভোলা ও গীতা সংঘের নেতৃবৃন্দ প্রমুখ।  

সাচার  জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও বাসুদেব সাহা বলেন, সবাইকে একদিন এই ধরাধাম থেকে পরপারে চলে যেতে হবে। তাই আমাদের সকলের উচিত ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখা। সাচারে বান্নীঘাটা এলাকায় মহা শ্মশানঘাটে আধুনিক চুল্লি উদ্বোধন নিঃসন্দেহে একটি ভালো কাজ।

মহা শ্মশানঘাটের আহ্বায়ক নিখিল দাস ও সদস্য সচিব রিপন সাহা জানান, সকালে ঘট ভরা, শ্মশান কালী পূজা, শিব পূজা, চন্ডী পূজা ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। তারা আরো জানায়, শ্মশান চত্বরে একটি কালি মন্দির নির্মাণ, শ্মশান চত্বরের পুকুর  সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। শ্মশান চত্বরে একটি ভবন নির্মাণ করা হবে, যেখানে শ্মশানের কার্যালয় ও পূজারি দর্শনার্থীদের জন্য অপেক্ষা গৃহ থাকবে। এ ছাড়া শ্মশান চত্বরে একটি প্রশস্ত নাটমন্দির নির্মাণ করা হবে। 

Tag
আরও খবর