মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-09-2026 10:09:25 pm

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা সে বিষয় স্পস্ট করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 


এ বিষয়ে স্পিকার জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয়, তা দেখে তার এমপি পদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ বিষয়ে আদালতও সিদ্ধান্ত দিতে পারেন বলে তিনি জানান।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানান তিনি।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে জামায়াতে ইসলামী চিঠি দিয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে কারও এমপি পদ যায় না। কোনো এমপি নিজে দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে তার এমপি পদ শূন্য হয়। 


আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতারের বিষয়ে তিনি আরও বলেন, এখন পুলিশ কী ব্যবস্থা নেয়, তারা সেটা দেখার অপেক্ষায় আছেন। পুলিশ কী ব্যবস্থা নিল, তা দেখে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে। তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আরেকটি হতে পারে, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়ায় সম্প্রতি ব্যাপক বিতর্কের মুখে পড়েন গাজী নজরুল ইসলাম। এ ঘটনার জেরে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এমনকি তার এমপি পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠিও পাঠানো হয়। তবে আইনি প্রক্রিয়ার কারণে তার পদটি এখনো বহাল রয়েছে।


এরই মধ্যে তার দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সি মরিয়ম খাতুনের আকস্মিক আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের (ন্যাম) একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর মরিয়মের বাবা আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। বর্তমানে এ মামলায় গ্রেফতার হয়ে গাজী নজরুল পুলিশ রিমান্ডে রয়েছেন, আর একদিনের রিমান্ড শেষে তার প্রথম স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর