দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ও শক্তিশালী হচ্ছে, তখন একটি মহল অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সিভিল সার্জন আল মামুন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি জহুরুল আলম তরফদার রুকু।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা দেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে