পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎ নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা

মাছ নিধন

রংপুরের পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মাছচাষি মেহেদী হাসান। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তারা হলেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশরাফ আলী, সোহরাব আলী, আফতাব উদ্দিন ও মাহতাব উদ্দিন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নটাবাড়ী গ্রামের বাসিন্দা মেহেদী হাসান তাঁর বাড়ির দক্ষিণ পাশে ৪২ শতক জমির একটি পুকুরে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করে আসছিলেন। জমি ও পুকুরের মালিকানা নিয়ে বর্ণিত কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। 

অভিযোগে বলা হয়, গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে পুকুরের পাশে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হুমকি দেন। একই দিন বিকেল ৩টার দিকে পুকুরের মাছকে খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৭ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। 

মেহেদী হাসানের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১৫ থেকে ১৬ মণ মাছ মারা গেছে। এতে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলাম। কিন্তু মাছগুলো মেরে ফেলায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এছাড়াও স্থানীয় এনামুল হক, রাব্বি মিয়া, আব্দুল আউয়ালসহ অনেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

অভিযুক্তদের মোবাইলে একাধিকবার ফোন করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পীরগাছা থানা ওসি জহুরুল হক বলেন, তদন্ত  সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর