টাঙ্গাইলের মধুপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে (হাবু)-র দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী মধুপুর-গারোবাজার আঞ্চলিক সড়কের দুইপাশে এলাকাবাসীর মানববন্ধন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিজ এলাকার পাশাপাশি দুই উপজেলার সীমান্তসংলগ্ন বাড়ি হওয়ায় সে এই অঞ্চলকে মাদকের ব্যবসার নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। নিজে মাদকাসক্ত হয়ে সে প্রায়ই স্ত্রী-সন্তানদের কারণে-অকারণে মারধর করত। কেউ এর প্রতিবাদ বা বাধা দিলে তাদেরকে হুমকি-ধমকি এবং মাদক মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিত।
ভুক্তভোগী ও এলাকাবাসীর ভাষ্যমতে, হাবিবুর রহমান তার স্ত্রী তাসলিমা খাতুনের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ এনে তাকে বাড়িছাড়া করেছে বছর খানেক ধরে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তার ছেলে মেহের উদ্দিন (১১) ও হেফজ-নাজেরা শাখার রবিউল (০৯) জানায়, তাদের পিতা একজন মাদকসেবী এবং তিনি তাদের মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। পিতা কোনো ভরণপোষণ না দেওয়ায় তার ও ছোট ভাইয়ের আসন্ন পঞ্চম শ্রেণি ও নাজেরা বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। এছাড়া মিথ্যা মামলার কারণে ঘরছাড়া হওয়া বিবাদী আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী হাবিবের মিথ্যা মামলার খপ্পরে তার জীবন আজ তছনছ হয়ে গেছে। ভুক্তভোগীরা অবিলম্বে এই মাদক ব্যবসায়ীর হাত থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করার দাবি জানান।
ঘাটাইল উপজেলার লক্ষ্মীণদর ইউনিয়নের ইউপি সদস্য নাজমুল ইসলাম জামাল এবং মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, মাদককারবারী হাবিবের অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে এলাকার সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। মধুপুর-গারোবাজার আঞ্চলিক সড়কে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিথ্যা মামলার শিকার বিবাদী আব্দুর রহিম, বাদীর স্ত্রী ও ভুক্তভোগী তাসলিমা এবং তাদের ছেলে মেহের উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে