তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 03:32:37 pm

সংগৃহীত ছবি


◾ নিউজ ডেস্ক 


রাজধানীর আদাবর এলাকা থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পাঁচজন নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’ 


আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। 


বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বেপরোয়া নিষ্ঠুর আচরণে এটি পরিষ্কার যে, বিরোধী নেতা কর্মীদের স্থান কেবলমাত্র কারাগার, অন্য কোথাও নয়। সরকার তাদের ভয়াবহ দু: শাসনের কারণে বেগতিক হয়ে এখন চারদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতা কর্মীদের জিম্মি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পন্থা বেছে নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অন্তহীনভাবে বিএনপি এবং বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সরকার। দিন যতই অতিবাহিত হচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।


আওয়ামী দুঃশাসনে জনগণের তীব্র ক্ষোভের মুখে সরকার এখন বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুমের মাত্রা বৃদ্ধিতে বেপরোয়া হয়ে উঠেছে জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর আদাবর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ কবির চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।’ 


মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল পড়ছে বিএনপিসহ বিরোধী নেতা কর্মীদের ওপর। সে জন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ ফুলে ফেঁপে উঠেছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। 


এই অবস্থা থেকে উত্তরণে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে গ্রেপ্তার নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৬ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে