শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ময়মনসিংহে নিরাময় ক্লিনিকের এমডি ডা. জিন্নাহকে আটক, পরে জিম্মায় মুক্তি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2026 09:37:32 pm

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আসব আসব’ বলে কত দিন পার করবেন, সেসব নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার সব সময় সতর্ক আছে এবং কোনো চাপে নেই।


বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।


পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছি। রাজনৈতিক দল হিসেবে এর কোনো স্বীকৃতি নেই, বাংলাদেশের মানুষও দেবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে এবং তারা পালিয়ে নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে—এ বিষয়ে নতুন কোনো বক্তব্য নেই।’


জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া ও ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে বিতাড়িত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি।


পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি জাতীয় সংসদেও বলেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না; কারণ গণতান্ত্রিক আচরণ তাদের মধ্যে কখনো ছিল না।


এখন তারা ফিরতে পারে কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আমরা সংশ্লিষ্ট দেশকে এ বিষয়ে চিঠি দিয়েছি। তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।’

আরও খবর






6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

৪ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে