কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন লাখাইয়ে শত বছরের পুরনো মসজিদ, সংস্কারের অভাবে যেকোনো সময় ধস,দেখার যেন কেউ নেই। একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (২৫ নভেম্বর) সকালে নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের (২৫ নভে-১০ ডিসে') উদ্বোধন করা হয়। 

 নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে নারী  নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। 

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সিডিও'র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং নারীকে অবমূল্যায়ন করা আমাদের সমাজের অগ্রগতির পথে বড় বাধা। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র, সমাজ এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল আহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উন্নয়নকর্মী শিবানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেবী নাজনীন, শংকরকাটি মহিলা ক্লাবের সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রাণী মিস্ত্রী প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকালে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইজিবাইক ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাইকের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার, লিফলেট বিতরণ সহ সদরের চন্ডিপুর পুজা মন্ডপের মাঠে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক নাটক প্রদর্শন করা হয়।

ছবি-শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন। 




Tag
আরও খবর