শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটায় অপহরণ মামলার ভিমটিক উদ্ধারসহ প্রধান আসামি আটক

দেবহাটায় অপহরণ মামলার ভিমটিক উদ্ধারসহ প্রধান আসামি আটক


 


সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার একজন আসামি গ্রেপ্তার করেছে। মামলার ভিমটিমকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অপহৃত স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ভিমটিম ও অপহরনকারী ১জনকে আটক করে।

 

মামলার বাদী হয়েছেন দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামের আরশাদ আলী গাজীর স্ত্রী মর্জিনা বিবি (৪৩)। মামলার বিবরনে জানা গেছে, বাদীর মেয়ে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে শেষ হওয়া এসএসসি পরীক্ষার্থী গত ১৭ই জুন রাত ৮টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে ঘোনাপাড়া গ্রামের আইনুদ্দিন গাজীর ছেলে মেহেদী হাসান (২৩) সহ তার সঙ্গীরা অপহরণ করে।

 

পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও মেয়েকে না পেয়ে আজ ২১শে জুন অপহ্নতের মা বাদী হয়ে মামলা দায়ের করে। যার দেবহাটা থানার মামলা নং- ১২, তাং ২১/০৬/২৩ ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা। মামলার পরবর্তী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ২১/০৬/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে আসামি মেহেদী হাসান (২৩) কে গ্রেপ্তার করে এবং একই সাথে ভিকটিমকে উদ্ধার করে।

 

ওসি বাবুল আক্তার জানান, ভিকটিমের মা মামলার করায় তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে। ওসি আরো জানান, ভিকটিম নাবালিকা হওয়ায় তাকে ও আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর