চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত


রাজশাহীর বাঘায় মাদক, বেকারত্ব ও সাইবার অপরাধ থেকে তরুণদের দূরে রেখে ই-কমার্স, প্রযুক্তি ও সৎ ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে উদ্যোক্তা সম্মেলন ও এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২৬) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসম বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার’। এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫০ জন নিবন্ধিত অনলাইন উদ্যোক্তা, গাছি, কৃষক, পাইকার ও খুচরা ব্যবসায়ীকে নিয়ে একটি স্থায়ী ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. তকী ফয়সাল তালুকদার বলেন, “তরুণদের বেকারত্ব দূর করতে প্রচলিত কর্মসংস্থানের পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ই-কমার্স ও অনলাইন ব্যবসার মাধ্যমে স্থানীয় পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। এক্ষত্রে ব্যবসায় সততা, পণ্যের গুণগত মান এবং ক্রেতার আস্থা অর্জন অত্যন্ত জরুরি। তরুণদের সাইবার অপরাধ ও মাদক থেকে দূরে রেখে দক্ষতা উন্নয়ন এবং বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। "ইউএনও" আরও বলেন, বাঘা উপজেলার প্রধান অর্থকারী ফসল আম ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের দেশ ও দেশের বাইরে সুনাম রয়েছে। কিন্তু কিছু মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীর কারণে এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে তরুণদের যথাযথ দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও ই-কমার্সের কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলে তাঁরা বৈধ উপায়ে আয় করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বলেও জানান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী বলেন, “উদ্যোক্তা তৈরির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও ব্যবসার সুযোগ পেলে তাঁরাও স্বাবলম্বী হতে পারবেন। অনলাইন ব্যবসা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের ক্ষেত্র নতুন কিছু 
 তৈরি হবে।”
 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরামের অন্যতম লক্ষ্য হলো পেশাজীবী, হস্তশিল্প উদ্যোক্তা, নিরাপদ খাদ্য উৎপাদক, আইটি সেবাদাতা এবং অনলাইন- অফলাইন ব্যবসায়ীদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা। পাশাপাশি তরুণদের ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন, ই-কমার্স ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া স্থানীয় গাছি ও প্রান্তিক উৎপাদকদের সঙ্গে তরুণ অনলাইন বিক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপনের জন্য ‘ডিজিটাল উদ্যোক্তা ডিরেক্টরি’ তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, উৎপাদক ও ক্রেতার মধ্যে সংযোগ বাড়ানো এবং বাঘার খাঁটি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
ফোরামের আরেকটি লক্ষ্য হলো বাঘার ঐতিহাসিক ও অর্থনৈতিক পরিচিতি আরও শক্তিশালী করা। এ অঞ্চলের তরুণদের সাইবার অপরাধের পরিবর্তে প্রযুক্তিনির্ভর বৈধ পেশা ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত করে বাঘাকে সৎ ও দক্ষ অনলাইন উদ্যোক্তা তৈরির একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চান উদ্যোক্তারা। স্থানীয় ব্যবসায়ী, উৎপাদক, ও অনলাইন উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপদ পণ্যের বাজার গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।#
Tag
আরও খবর