রংপুরের পীরগাছায় সাতদরগা যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার সাতদরগা হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ওয়ান স্টার এনজিওর প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অন্নদা নগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আফসানা আক্তার। খেলা উদ্বোধন করেন ব্যবসায়ী রোকনুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক আসাদুল ইসলাম, ব্যবসায়ী দবির মন্ডল, আনোয়ার হোসেন, নুর আলম ও শিক্ষক রবিউল ইসলাম রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলায় মাটিয়াপাড়াহাট ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব ও সুন্দর স্পোর্টিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত সুন্দর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় তুলে নেয় মাটিয়াপাড়াহাট ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হামিদুল ইসলাম এ্যামিলি, জাহাঙ্গীর আলম জীবন ও মিল্টন। ধারাভাষ্য দেন আশিকুর রহমান সোহান। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা দর্শকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে