জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন

‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর ২০২৬ বুধবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভাসহ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন বেলুন উড়িয়ে হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।


আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য শিশু-কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


তাঁরা বলেন, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকার অন্যতম কার্যকর উপায়। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর