দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, ও আলোচনা সভা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল১১ টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা আরো বলেন, দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যুবদল সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য পূর্বের মত এখনো প্রস্তুত রয়েছে।#
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৪৬ মিনিট আগে