মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় সাজা প্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব

 কুষ্টিয়ায়  যৌতুক নির্যাতনে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ  ইলিয়াস খান প্রেস ব্রিফিংএ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮)। দৌলতপুর  উপজেলার আদাবাড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা বাগু মন্ডলের ছেলে। 


মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া বাজারপাড়া গ্রামে অভিযুক্ত জব্বার নিজ বাড়িতে স্ত্রী ছাপাতন নেছা(৪০) কে যৌতুক দাবিতে নির্যাতন করার সময় শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পারশস্ত বাঁশ বাগানে লাশ ফেলে রাখে। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে দৌলতপুর থানার করা হত্যা মামলাটির বিচার শেষে আসামীর বিরুদ্ধে  আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় ২০২২ সালের ২১ এপ্রিল কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন (আমৃত্যু ) সশ্রম কারাদন্ড এবং ২৫,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন।


 রায়ের পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে মেহেরপুর গাংনী উপজেলার রামনগর এলাকা হতে পলাতক আসামি মোঃ আঃ জব্বার আলী (৬৪), পিতা- মৃত বাগু মন্ডল, সাং- আদাবাড়িয়া বাজারপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। 


পরে বুবধার দুপুরে গ্রেফতার মো: আব্দুল জব্বার (৫৮) কে আদালতে সৌপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর