শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালী গলাচিপায় দুই হাতুড়ে চিকিৎসকের লক্ষ টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় ডাক্তারি চিকিৎসার সঠিক কাগজপত্র দেখাতে না পারা ও অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার অপরাধে দুই হাতুড়ে চিকিৎসককে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২১ জুন) ১টার দিকে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।


এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়, নিউ ডেন্টালের সত্ত্বাধিকারী সমীর বিশ্বাস (৪২) ও গাজী মেডিকেল হলের সত্ত্বাধিকারী মো. জসীম উদ্দিন (৫৫) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. রফিকুল ইসলাম, ডিএসআই আব্দুল লতিফ,  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর দেবনাথ ও থানা পুলিশ। 


সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় সমীর বিশ্বাস ও জসীম উদ্দিনকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর