টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

৮ বছর পলাতক থাকার পর যুদ্ধাপরাধী বেলায়েত হোসেন গ্রেফতার.....




দীর্ঘ ৮ বছর আত্নগোপনে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বেলায়েত হোসেন (৮০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮ টায় জামালপুরের ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা থেকে তাকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ। আসামি মো. বেলায়েত হোসেন সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা মৃত আমির উদ্দীনের ছেলে।দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান, ২০১৫ সালের ১ এপ্রিলে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী মুক্তাগাছা থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ ডিসেম্বর আসামিদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর মধ্যে ৫ জন আগেই গ্রেফতার হয়েছেন ও ইতিমধ্যে ২ জন মারা গেছেন। বাকি ২ জন পলাতক ছিল। পলাতক দুইজনের বাড়িই জামালপুর। এর মধ্যে অন্যতম আসামি বেলায়েত হোসেন। পুলিশ সুপার আরও জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বেলায়েত হোসেনকে সকাল ৮ টায় জামালপুর সদর থানাধীন ঘোড়াধাপ ইউনিয়নস্থ হরিনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মামলা হওয়ার পর থেকে তিনি গ্রেফতার এড়ানোর জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় পলাতক অবস্থায় ছিল। 



Tag
আরও খবর