ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বগুড়ায় সারিয়াকান্দি পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ৭৪ কোটি ৩০ লক্ষ সমপরিমান এবং রাজস্ব খাতে ৪ কোটি ২০ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৭৭.২৮ টাকা ব্যয় ধরা হয়েছে। ২৩ জুন শুক্রবার বেলা ১১ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র মতিউর রহমান মতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম।
অন্যান্যদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম সহ সাংবাদিক বৃন্দ ও পৌর এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আরও খবর