লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

সংখ্যালঘুদের নির্যাতনে মার্কিন কংগ্রেসম্যানদের বক্তব্য যথার্থ: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের বক্তব্য শুধু যথার্থই না, বাস্তবে নির্যাতনের মাত্রা আরও ভয়াবহ বলে মন্তব্য করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনে নেতারা এসব কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর ৬ কংগ্রেসম্যান একটি চিঠি পাঠিয়েছেন। 

চিঠিতে তারা বাংলাদেশের বর্তমান সরকারের অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণ করা এবং ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা ও তাদের ওপরে ক্রমবর্ধমান নির্যাতনের প্রসঙ্গটিকে আংশিক আকারে উপস্থাপন করেছেন। সরকারের ১৫ বছরে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি যদিও প্রকৃত বিচারে এর চেয়েও অনেক বেশি, তবুও কংগ্রেসম্যানদের চিঠিতে এটি আংশিক আকারে ফুটে উঠেছে।

তিনি বলেন, কতিপয় সংখ্যালঘু নামধারী ব্যক্তিরা এই চিঠিতে উল্লিখিত সংখ্যালঘু নির্যাতন ও নিপীড়নের বিষয়টিকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করে বিবৃতি প্রদান করছেন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করছেন। বিষয়টি আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে বলে আমরা মনে করছি। বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। উপরন্তু এসব সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোকে বর্তমান আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে ফায়দা লুটার কাজে ব্যবহার করতে সচেষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, ২০২১ সালে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদন মতে, ২০১৩ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ বছরে হিন্দুদের ওপর ৩ হাজার ৬৭৯টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৫৫১টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময়ে হিন্দুদের ৪৪২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ১ হাজার ৬৭৮টি। 

বিজন কান্তি দে বলেন, এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি। এর মাধ্যমে প্রতীয়মান হয়, বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাদের ওপরই হামলা কিংবা মামলা হোক, প্রতিটি সহিংস ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত। মূলত তারা সবসময়ই ধর্মকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে সমাজে হিংসা, বিদ্বেষ ও অস্থিরতা জিইয়ে রেখেছে এবং এর রাজনৈতিক সুবিধা অর্জন করে যাচ্ছে। 

মূলত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মার্কিন কংগ্রেসম্যানদের বক্তব্য যথার্থ এবং যারা তা মিথ্যা প্রচার করতে চাইছে, তাদের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tag
আরও খবর