মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে এ কর্মসূচি পালিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় কর্মসচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল,  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জগৎজ্যেতি ধর শুভ্র,পিডিইউ ডাইরেক্টর রফিকুল ইসলাম, ফিনলে টি কোম্পানীর ডিজিএম জিএম শিবলি, জেরিন চা বাগানের জিএম সেলিম রেজা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, ভিক্টোরিয়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালাসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আজকের এ কর্মসূচিতে ভানুগাছ রোডস্থ বিটিআরআই রাস্তার সম্মুখ হতে টি রিসোর্ট এন্ড মিউজিয়াম পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার দুপাশে এক হাজার কৃষ্ণচুড়া ও রাধাচুড়া ফুল গাছের চারা রোপন করা হয়েছে।

Tag
আরও খবর