কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাস ড্রাইভার গ্রেফতার



মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  


গ্রেফতার আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো.শফিউল্লার ছেলে।  

শনিবার (২৪ জুন রাতে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।


র‍্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা বাস ড্রাইভার। সে বাসের ড্রাইভিংয়ের পাশাপাশি বাসে অবৈধ মাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন করত। ২০০৯ সালে কুমিল্লা ও ফেনী জেলা থেকে অবৈধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেলে র‍্যাব-১০ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মাদকসহ ৩ জন আসামিকে আটক করে। আসামিরা গ্রেফতার হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্নগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। গ্রেফতার পরবর্তী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করে র‍্যাব।

আরও খবর