ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত


  “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে কালিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও মাল্টি স্টেইকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি’র সহযোগিতায় রবিবার ২৫শে জুন বেলা ১১ টায় সুজন উপজেলা শাখার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জি এম আতিয়ার রহমান, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক এস এম নাসির উদ্দীন, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মোমেনুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ,

 

উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিল্পী, সাংবাদিক ও সূধীবৃন্দ

আরও খবর