শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি বাবু ও সম্পাদক আতাউর

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। ২০০২ সালে সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। ২০২১ সালে আগের আহ্বায়ক কমিটি ভেঙে নূরুল ইসলাম বাদশাকে আহ্বায়ক ও সাদেক মোহাম্মদ আজিজ লাবলুকে যুগ্ম আহ্বায়ক করে আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১০ সেপ্টেম্বর,২০২২ (শনিবার) সকাল ৯টায় সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে  এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ কে এম সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপি'র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপি'র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপি'র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া জেলা বিএনপি'র সদস্য সহিদ উন নবী সালাম, বগুড়া শহর বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
উক্ত সম্মেলনে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ৫১৪ ভোটে নির্বাচিত হয়েছেন নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক হিসেবে ৩৯৫ ভোটে বিজয়ী হয়েছেন আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক(১) ৪০১ ভোটে শ্যামল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক(২) ৩৬৪ ভোটে মহিদুল ইসলাম।
উল্লেখ্য, একসাথে সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মেলনে ১৪৭ ণোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সহিদুল ইসলাম সনি, ১৯৪ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম হিরা এবং ১৮৪ ভোটে সাংগঠনিক সম্পাদক(১) বিজয়ী সোহেল রানা ও  তাহেরুল ইসলাম পাঞ্জাব ১৬৬ ভোটে সাংগঠনিক সম্পাদক(২) পদে নির্বাচিত হয়েছেন। 

Tag
আরও খবর