দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে জটিল ও কঠিন রোগাক্রান্তদের মাঝে কুড়ি লক্ষ টাকার চেক বিতরণ

ছবি- শ্যামনগরে জটিল ও কঠিন রোগাক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন এমপি এস এম জগলুল হায়দার।



রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৬ জুন) সকাল ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজিড, জন্মগত ‎হ্নদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্র্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন বিষয় তুলে ধরেন এবং একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহব্বান জানান।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর প্রেসকাব সভাপতি আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন রোগিদের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট কুড়ি লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বজ্রপাতে নিহত, সড়ক দূঘটনায় নিহত, বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নয় টি পরিবারের মাঝে এক লক্ষ চল্লিশ হাজার টাকার চেক আর্থিক সহায়তা হিসাবে বিতরণ করা হয়।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৭ মিনিট আগে