ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাস্টার্স অধ্যয়নরত অবস্থায়ই আমেরিকায় স্কলারশিপ পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী তাওহীদ

বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে স্নাতকোত্তর শুরু করেছেন। তবে এখনো শুরু হয় নি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও। এরই মধ্যে আমেরিকায় পিএচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী তাওহীদ ইসলাম। তিনি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


জানা গেছে, আমেরিকার 'ইউনিভার্সিটি অফ মিসিসিপি' তে পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছেন তাওহীদ ইসলাম। তিনি ইউনিভার্সিটি অফ মিসিসিপি এর গ্রাজুয়েট স্কুল অব হেলথ সাইন্স এর ফিজিওলজি এন্ড বায়োফিজিক্স পিএইচডি করবেন। 


এ বিষয়ে তাওহীদ ইসলাম বলেন "সকল প্রশংসা আল্লাহর। আমার পিতা মাতার পরে আমার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। বি'ফার্ম কোর্সের শুরু থেকেই ফার্মেসী বিভাগের সম্মানিত শিক্ষকগণ আমাদের ক্যারিয়ার প্ল্যান করতে বলতেন,সেভাবে গবেষণাকে ক্যারিয়ার হিসেবে নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকি। এখনো খুব সামান্যই শিখতে পেরেছি, অনেক পথ বাকি ইনশাআল্লাহ।"


 বিভাগের শিক্ষকদের দেখানো পথে হেঁটে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন, ড. মোঃ তরিকুল ইসলাম স্যার, ড. মোঃ আলী খান স্যার ও ড. রেজিনা রউফ ম্যাম্যের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা। তাদের কাছ থেকে রিকমেন্ডেশন পেয়েছি, অনেক বিষয় হাতে ধরে শিখিয়েছেন, সময় নিয়ে আমার জন্য লেটার লিখেছেন। আসলে বিভাগের সকল শিক্ষকগণই অনেক আন্তরিক এবং শিক্ষার্থীদের জীবনকে সবসময় সহজতর করার জন্য চেষ্টা করেন। সহযোগিতা পেয়েছি অনেক সিনিয়র, জুনিয়র এবং প্রিয় সহপাঠীদের। ইউনিভার্সিটি অফ মিসিসিপি এর গ্রাজুয়েট স্কুল অব হেলথ সাইন্স এর ফিজিওলজি এন্ড বায়োফিজিক্স পিএইচডি প্রোগ্রামে আমার গবেষণার বিষয় হবে কার্ডিওভাসকু্ল্যার ডিজিজ এবং অটোইমিউন ডিজিজ। ভবিষ্যতের এই পথ যেন সাফল্যমন্ডিত হয় সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।


বিভাগের শিক্ষার্থীর এই সফলতায় উচ্ছ্বসিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি মোহাম্মদ আলী খান বলেন, এটি আমাদের বড় একটা অর্জন এবং গর্বের বিষয়। তাওহীদ যেটি অর্জন করেছে, এটার পেছনে বিভাগের শিক্ষকদের নিরলস পরিশ্রম করেছে; যার ফলে সে ওখানে গিয়েছে। তার অর্জন আমাদের বিভাগের সকল শিক্ষকদের, আমাদের বিভাগের; সর্বপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমার মনে হয় আমাদের শিক্ষাথীরা আরো ভালো করবে এবং বড় বড় দেশে তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে। বিভাগের সভাপতি হিসেবে আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি যে একটা ছাত্র মাস্টার্স পাস করার আগেই সে ইউনিভার্সিটি অফ মিসিসিপি তে ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেয়েছে।

আরও খবর