মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নোয়াখালীতে মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার



নোয়াখালীতে মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ৩ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, চারটি ছোরা উদ্ধার করা হয়।    

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রতনের খিল গ্রামের বেপারী বাড়ির মৃত সফি উল্যার ছেলে বেলাল হোসেন (৩৭) একই জেলার জালিয়াকান্দি গ্রামের গোলন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে মনির হোসেন (৩০) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো.জাকির হোসেন (৩৬)। 


বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, গত মঙ্গলবার ৪ জুলাই সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  


পুলিশ জানায়, গ্রেফতার ৩ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে এবং মহাসড়কে সংঘবদ্ধভাবে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার ডাকাতি ও অস্ত্র সহ মোট ১২ মামলা রয়েছে। 


এসপি আরও জানায়, এ ঘটনায় আরও একটি মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।  

আরও খবর