বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ষষ্ঠ আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টার রেজিস্ট্রেশন শুরু

সংগ্রহীত ছবি


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে ‘ষষ্ঠ আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২২’।


রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সূচনালগ্ন থেকেই রাজশাহীসহ সারা দেশে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্লাবটি ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠ আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২২।


২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে এবারের আয়োজন। আয়োজনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তা ছাড়া সবার জন্য সিক্স ডি এবং নাইন ডি মুভি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।


ফিয়েস্টায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে ১৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ফিয়েস্টা অফলাইনে হলেও রেজিস্ট্রেশনপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনলাইনে। ফিয়েস্টার রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সহযোগী হিসেবে আরও থাকছে প্রথম আলো, সাপোর্টিং পার্টনার হিসেবে থাকছে ইএমকে সেন্টার এবং চিরকুট, পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।


টেকসই উন্নয়নের নয়টি লক্ষ্যমাত্রা সামনে রেখে আয়োজন করা হচ্ছে এবারের ফিয়েস্টা। এগুলো হলো সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন এবং অভীষ্ট অর্জনে অংশীদারত্ব।


ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে।


আরও খবর