মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর' কর্মসূচিতে সাইকেল র‍্যালি

কর্মসূচিতে সাইকেল র‍্যালি






ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর' কর্মসূচিতে সাইকেল র‍্যালি 



"ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর" কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।


শনিবার (৮ জুলাই) সকালে সাইকেল র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)। 


সকাল ৯ টার দিকে সাইকেল র‍্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এ এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বুক্ষ রোপন করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।


এবিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)  বলেন, Clean Bhasanchar Green Bhasanchar” প্রতিপাদ্যকে সামনে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধন কে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা ছিল মূল লক্ষ।


মো. মাহফুজার রহমান আরও বলেন,  আজকের র‍্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে সম্প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‍্যালির একটি বড় উদ্দেশ্য । 


কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডব্লিউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সী এবং সরকারী সংস্থার প্রায় ৪০০জন অংশগ্রহন করেন।

আরও খবর