কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

সাভারের বিভিন্ন পয়েন্টে পুলিশি তল্লাশি, বিএনপির ৪০ নেতাকর্মী আটক

সাভার বাস স্ট্যান্ডে পুলিশের তল্লাশি

রাজধানী ঢাকাতে দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে রাজধানী ঢাকার প্রবেশ পথ সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় পুলিশের চেক পোস্ট থেকে সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্তত ৪০ নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠছে। বুধবার (১২ জুলাই) সকাল ৭টা থেকেই সাভারের আমিনবাজার, বিরুলিয়া এবং আশুলিয়ার নবীনগর, বাইপাইল ও জামগড়াসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দূর পাল্লার পরিবহন, যাত্রী ও সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করছে সাভার ও আশুলিয়া থানা পুলিশ। ফলে সড়ক-মহাসড়ক গুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।


এছাড়াও যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে হাজার হাজার মানুষ কে পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তবে এদের মধ্যে নয়াপল্টনে বিএনপি সমাবেশে যোগ দিতে যাবেন এমন নেতাকর্মীর সংখ্যাই ছিল বেশি।এদিকে পুলিশের বিরুদ্ধে বিএনপির সমাবেশে যেতে বাধা প্রদান করা এবং নেতাকর্মীদের আটক করার অভিযোগ এনে ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম আমাদের কে বলেন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য ৭০টি হাইয়েস গাড়ি ভাড়া করা হয়। তার মধ্যে ১৫ থেকে ২০টি গাড়ি জাহাঙ্গীরনগর সোসাইটি গেটের সামনে রাখা হলে পুলিশ গাড়িগুলোর চাবি নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন সড়ক থেকে আমাদের আরো প্রায় অর্ধশত গাড়ি আটকে দেওয়া হয়েছে। সমাবেশে যাতে বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে না পারেন সে জন্য পুলিশ বিভিন্নভাবে আমাদের বাধা সৃষ্টি করে এবং সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্তত ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।


আটকের বিষয়টি অস্বীকার করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা আমাদের কে বলেন, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি তল্লাশি কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কিংবা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।

আরও খবর