অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় অনুমোদনে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালী

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালী করেছে শিক্ষকরা। 


আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালিটি বের হওয়ার আগে অডিটোরিয়াম চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলুসহ জেলা ও উপজেলা আ'লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দিন আল আজাদ,স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকতা, শিক্ষক, অভিভাবকরা অংশ নিয়ে বক্তব্যে বলেন, মন্ত্রীপরিষদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে। কয়েক বছর আগে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় হবে। নেত্রী তার কথা রেখেছেন। এজন্য ঠাকুরগাঁও জেলারবাসির পক্ষ থেকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি করে বলেন, বিমানবন্দরটি চালু হলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নসহ কর্মসংস্থান সৃস্টির পাশাপাশি উন্নয়নের রোল মডেল জেলায় পরিনত হবে।



সেই সাথে বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার খুলবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এ জেলা। 

সংক্ষিপ্ত বক্তব্য শেষে আনন্দ র‌্যালিটি বের হয় সেখান থেকে এতে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই অংশ নেন।

আরও খবর