দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

মাদারগঞ্জে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১.....

মাদারগঞ্জে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১.....


জামালপুরের মাদারগঞ্জে যাত্রীবাহী সিএনজির সঙ্গে বালু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন।  আহতরা হলেন- মাদারগঞ্জের গোপালপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৬০), একই উপজেলার বাকুরচর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে আব্দুল কালাম (৫৫) ও জামালপুর শহরের মালগুদাম এলাকার বিপ্লব মিয়ার ছেলে তায়্যিবা (৪)। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি (থ-১১-০৭-৯৯) ভেলামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত বা নিহত কাউকে পায়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে ২৫ বছর বয়সী এক যুবক মারা যান। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।  তিনি আরও জানান, দুর্টঘনার শিকার সিএনজি ও ভটভটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। 

মোঃ কবির হোসেন 

জামালপুর জেলা প্রতিনিধি 

মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬ 

১৩/০৭/২০২৩

আরও খবর