মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপজেলার ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে বাজার তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম সহায়তা করে। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও মূল্য লেখা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরগঞ্জ বাজারে অবস্থিত সৈকত স্টোরকে ৭ হাজার টাকা, রাজশ্রী এন্ড জয় স্টোরকে ৫ হাজার টাকার, মামুন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১০ হাজার টাকা ও জয়গুরু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।



ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে আজ বাজার তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করি। অভিযানে নানা অনিয়মের কারণে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে বাজার তদারকি এবং অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর