মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারিদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দেশে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সভা করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (১৭ জুলাই)  বিকেল ৪টায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শ্রীমঙ্গলে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীরা চৌমুহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা জ্যোতিষ মজুমদারের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বিমান বর্ধন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষক নেতা বিপ্লব দাশ ও কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি খালেদ মোঃ আব্দুল বাছিত, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, দেশ স্বাধীনের ৫২ বছর পার হলেও এমপিওভুক্ত শিক্ষক সমাজের বঞ্চনা আর বৈষম্যের অবসান হয়নি। সকল বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। যদিও শিক্ষক সংগঠনগুলোর মতানৈক্যের কারণে শিক্ষক সমাজে হতাশা বিরাজ করছিল। জাতীয়করণের এক দফা দাবিতে আজ সকল শিক্ষক সংগঠন এক ছায়াতলে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বক্তারা আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষকরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও হুশিয়ারি দেন।

পরিশেষে তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

Tag
আরও খবর