রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামী সুলতান আলীকে (৩২)

বগুড়ার ধুনট উপজেলায় কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামী সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ের ভেতর কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায়। এসময় দূর্বৃত্তরা তার উপর আক্রমন করে কোপাতে থাকে। একপর্যায়ে সুলতান আলী মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়ে। 

স্থানীয় লোকজন সেখানে মাছ শিকার করতে গিয়ে বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন। থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন। 

জানা গেছে, সুলতান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এলাকায় মাদক দ্রব্য ব্যবসার প্রতিবাদী ছিল একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কৃষক রজনু মিয়া। সুলতান ও তার সহযোগীদের মাদক কারবারের বাধা হয়ে দাড়িয়েছিল কৃষক রনজু। 

এ অবস্থায় ২০২০ সালের ৩১ জানুয়ারী সন্ধ্যায় রনজু মিয়া বাড়ির অদুরে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা জমির ভেতর রনজুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্বজনরা রনজুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামী সুলতান আলী। ২০২০ সালের ২১ নভেম্বর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় সুলতান আলী জামিনে বেরিয়ে আসেন। 

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। তবে এ হত্যাকান্ডের কারণ এখন জানা যায়নি। হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর