দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর সরকারি মহসীন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল মন্ডলের মৃত্যু

শ্যামনগর সরকারি মহসীন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল মন্ডলের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নির্মল কুমার মন্ডল মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী চন্ডিপুর গ্রামে নিজ বাড়ীতে স্ট্রোক জনিত কারণে মারা যান।

পরিবার সুত্রে প্রকাশ, তিনি স্বাভাবিকভাবে চলা ফেরা করছিলেন হঠাৎ বৃহস্পতিবার ভোরে স্ট্রোক জনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান সত্তর বছর। তার স্ত্রীও শিক্ষকতা পেশার যাতে যুক্ত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। তার দুই পুত্র সন্তান রয়েছে।

 তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষক হিসাবে তার সুনাম ছিল ভাল। যার কারণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের টিউশনীও করে গেছেন।

তার মৃত্যুতে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান শোক জ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছবি- নির্মল মন্ডল।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৪ মিনিট আগে