রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মণিরামপুর-কুলটিয়া সড়ক দুই বছরেও শেষ হয়নি সংস্কারের কাজ

মণিরামপুর বাজার থেকে কুলটিয়া সড়কটির সংস্কার কাজ দুই বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি। ইটের খোয়া দেয়ার পর পিচ না দিয়ে কাজ ফেলে রেখেছেন ঠিাকাদার।দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে কয়েক জায়গায়।খোয়া ভেঙে ধুলোয় পরিণত হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। রাস্তার দুইধার বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সড়কটির বিষয়ে নজর নেই সংশ্লিষ্টদের। মণিরামপুর-কুলটিয়া ভায়া মাসনা সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার পূর্বের পিচ নষ্ট হওয়ায় পুনর্নির্মাণের জন্য রাস্তাটি দুই ভাগে বিভক্ত করে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি কার্যাদেশ জারি করেন জেলা নির্বাহী প্রকৌশলী।

 কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে মণিরামপুর থেকে বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণের কাজ পান যশোরের ঠিকাদার জহুরুল ইসলাম। সেখান থেকে মশিয়াহাটী পর্যন্ত পাঁচ কিলোমিটারের কাজ পান অন্য ঠিকাদার। ওই সালের ২৮ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে চার মাস সময় নিয়ে ২৮ জুন শেষ করার কথা ছিল। বাগডাঙা স্কুল থেকে মশিয়াহাটী পর্যন্ত রাস্তার কাজ নির্ধারিত সময়ে শেষ হলেও বিপত্তি ঘটে মণিরামপুর থেকে বাগডাঙা স্কুল পর্যন্ত সাত কিলোমিটার সড়কের কাজে ঠিকাদার জহুরুল ইসলাম কাজ শেষ না করে ফেলে রেখেছেন দুই বছর। ফলে ভোগান্তিতে পড়ছেন সড়কটিতে চলাচলকারী পথচারীরা।আটপাখিয়া গ্রামের থ্রি হুইলার চালক আব্বাস উদ্দিন বলেনআমি  রাস্তায় গাড়ি চালাই। বড় বড় খোয়া ওঠায় চলাচল করা যাচ্ছে না। গাড়ির টায়ার  বডি নষ্ট হচ্ছে।প্রায়ই গাড়ি গ্যারেজে নিতে হচ্ছেযা আয় হয় গাড়ির পেছনে খরচ করে বাড়ি নেয়া যায় না। কারো নজর এদিকে নেই।রাস্তার কাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেনবারবার ঠিকাদারকে চিঠি দেয়া হচ্ছে। কাজ ধরবে বলে ঠিকাদার প্রতিবার কথা দিচ্ছেন।কিন্তু কাজ করছেন না। ঠিকাদার জহুরুল ইসলাম বলেনআর্থিক সমস্যা ছিল। করোনার জন্য এক বছর কাজ বন্ধ রাখতে হয়েছে। এক মাসের মধ্যে কাজ শুরু করা হবে।মণিরামপুর উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেনআমি নতুন এসেছি।  ব্যাপারে কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে দেখছি।

আরও খবর