অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বগুড়ায় নেতাদের মুক্তির দাবিতে আদিবাসী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ

ভূমিদস্যুদের মিথ্যা মামলায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা কমিটির সভাপতি কমল সিং, সদস্য নাদু সিং, অজুর্ন সিং, সুকুমার সিং, গনেশ সিং ও শান্ত সিং সহ আদিবাসী নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নেতাকর্মী আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার মন্ডল গ্রুপ ও এস.এ গ্রুপের ভূমিদস্যুরা আদিবাসীদের জমিজমা ও ভিটেমাটি জোরপূর্বক দখল এবং উচ্ছেদের নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছিল। চলতি বছরের জানুয়ারিতে বগুড়ার শেরপুরের ভবানীপুরে সরকারি দলের মদদপুষ্ট ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলায় আদিবাসী সংগঠকদের গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে তারা জামিন পান। ওই সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আদিবাসীদের কৃষি জমি উদ্ধার, মামলা প্রত্যাহার ও পূর্ণনিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এরপর গত ১৭ জুলাই আদিবাসী নেতারা আদালতে হাজিরা দিতে গেলে শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ জন আদিবাসী নেতার জামিন বাতিল করে জেলহাজতে পাঠায়।
বক্তারা অনতিবিলম্বে ওই ছয় আদিবাসী নেতার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ আদিবাসীদের কৃষিজমি দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া ও তাদের নিরাপত্তার জোর দাবি জানায়।
এ সময় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হরি শংকর সাহা, বগুড়া জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সিপিবি বগুড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাজেদুর রহমান ঝিলাম, কৃষক সমিতি বগুড়া জেলার সহ- সভাপতি ফিরোজ আখতার পলাশ, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রাণ কুমার সিং, আদিবাসী নেতা সন্তোষ কুমার সরকার, গজেন সিং, নিরেণ সিং, অরুণা বালা, মালতী রাণী, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ২২ মিনিট আগে