নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

স্বাধীনতা সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠান

কবি, লেখক, সাহিত্যিকদের সামাজিক সংগঠন "স্বাধীনতা সাহিত্য সংসদ" -এর অভিষেক উপলক্ষে সাহিত্য সম্মেলন, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ জুলাই) ঢাকা জেলার বাড্ডা থানার অন্তর্গত সাতারকুল স্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা সাহিত্য সংসদ -এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ডা. আবদুল মতিন। 


অভিষেক উপলক্ষে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ১ম থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই গ্রুপে ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ধর্মীয় সঙ্গীত, গ্রামীণ পটভূমির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেল তিনটা ত্রিশ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাধীনতা সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খান। এরপর স্বরচিত কবিতা আবৃত্তি চলতে থাকে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক এবং অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও কথাসাহিত্যিক এমএ আলীম, কবি, ছড়াকার ও গীতিকার শাহী সবুর, কবি, ছড়াকার ও প্রকাশক মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ। 


অনুষ্ঠানে উপস্থাপনা করেন স্বাধীনতা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীনতা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিবাদী কবি জাইদুল ইসলাম। শেষে কবি নুর আলম চৌধুরীর একক কাব্যগ্রন্থ "জাগো হে নবীন" এর মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪১ মিনিট আগে