খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বড়দলে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যানের প্রশংসনীয় উদ্যোগ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও ফসল চাষ নির্বিঘ্ন করতে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বাঁধ কাটা, নেটপাটা অপসারণ ও রাস্তা কেটে কালভার্ট নির্মান কাজ উদ্বোধন করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রশংসনীয় এ উদ্যোগ গ্রহন করা হয়।
বড়দল ইউনিয়নের বিভিন্ন বিলে মেইন খালে আড়াআাড়ি মাটির বাঁধ, একাধিক নেট পাটা এরকসাথে দিয়ে পানি নিস্কাশন রোধ করে দীর্ঘ কাল ইউনিয়নের বিল সমুহের একমাত্র ফসল আমন ধান চাষে বিঘ্ন সৃষ্টি করে আসা হচ্ছিল। ফলে জলাবদ্ধতা সৃষ্টিতে অনেক পরিবার বর্ষা মৌসুমে বিপত্তিকর পরিস্থিতিতে পড়ে থাকে। সময় মত বৃষ্টি না হওয়ায় এলাকায় ধান চাষ পিছিয়ে যাওয়ায় বিলে ধান রোপন সম্ভব হয়নি। গত কয়েকদিনের একটানা বৃষ্টিপাতে ক্ষেত তলিয়ে ধাকায় ধান রোপন করা যাচ্ছেনা। এমন পরিস্থিতির হাত থেকে রক্ষা ও আগামীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বড়দল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (এসি ল্যান্ড প্রতিনিধি) আঃ মজিদ, থানার এসআই বড়দল বিটের দায়িত্ব রত কর্মকর্তা নূর হোসেন, ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল, মেম্বার সত্যরঞ্জন বৈরাগি, বীর মুক্তিযোদ্ধা আকের আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাষ্টারসহ এলাকার সর্বস্তরের মানুষ ও সাংবাদিকদের নিয়ে কার্যক্রম শুরু করেন। প্রথমে বাইনতলা মৌজায় আজহারুল ইসলাম মন্টুর মৎস্য ঘেরের মুখে খাস জমি সংলগ্ন রাস্তা কেটে সেখানে পাইপ বসিয়ে কালভার্ট নির্মানের লক্ষ্যে কাজের উদ্বোধন করা হয়। এই কালভার্ট দিয়ে এখানে প্রায় ১১ একর খাস জমি রয়েছে এবং এলাকার হাজার হাজার বিঘা জমির পানি এই কালভার্ট দিয়ে নিস্কাশন হলে এলাকা জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। পরে চেউটিয়া খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাস চাষ করায় জলাবদ্ধতা দূর করতে বাঁধ কেটে দেয়া ও নেটপাটা অপসারণ করা হয়। সাবেক চেয়ারম্যান আঃ আলিম মোল্যার ভাই মিলন মোল্যা এই খালে মাছ চাষ করে থাকেন।
এলাকাবাসী ও ভুক্তভোগিরা চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নির্বাচনী ওয়াদা পুরনে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে আসায় তাকে সাধুবাদ জানিয়েছেন। এবং সকল খাস খাল ও জমি উদ্ধার করে উম্মুক্ত করতে এবং জলাবদ্ধতার হাত থেকে ইউনিয়নকে রক্ষা করে নির্বিঘ্ন বসবাস ও চাষাবাদে প্রতিবন্ধকতা দূর করতে এহেন কাজ অব্যাহত রাখতে অনুরোধ জানান। প্রশাসন ও জন প্রতিনিধিদেরকেও তাকে সহায়তা করার অনুরোধ জানান হয়েছে।

Tag
আরও খবর