অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বগুড়ায় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বগুড়ায় নানা আয়োজনে এই মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
২৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‍্যালি শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ১০:৩০ হতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,  জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ। আলোচনা সভা শেষে বগুড়া সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সারিয়াকান্দিঃ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের নানামুখী  আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, মৎস্যজীবি আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ।
অনুষ্ঠান শেষে বাঙালি নদীতে পোনামাছ অবমুক্ত করেন স্থানীয় সাংসদ সংসদ সদস্য সাহাদারা মান্নান।
গাবতলীঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার।
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে জায়েদ ইবনে মোহাম্মদকে পুরস্কার প্রদান করা হয়।

শেরপুরঃ বগুড়ার শেরপুরে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তারসহ মৎস্যচাষী, খামারী, হ্যাচারী মালিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অতিথির বক্তব্যে তারা বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে বগুড়ার মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন করতে হবে। 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ ঘন্টা ২৪ মিনিট আগে