বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-07-2023 01:27:16 pm

স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে রাজশাহী কলেজ। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের ইংরেজি, ইতিহাস, অর্থনীতি,ভূগোল ও রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।


কলেজে ক্যাম্পাস ঘুরে দেখা যায় সব জায়গায় নবীন শিক্ষার্থীদের পদচারণা। নিজ নিজ বিভাগের আয়োজনে লাল গোলাপ,রজনীগন্ধা আর ফাইল কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে তাদের। বিভাগগুলোকে সাজানো হয়েছে রঙবেরঙের ফুল ও বেলুন দিয়ে। এমন আয়োজনে বেশ উৎফুল্ল ছিল নবীন শিক্ষার্থীরাও।


ভুগোল ও পরিবেশ বিভাগের নবীন শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, দেশসেরা সেরা কলেজে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আজ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। বিভাগের সব শিক্ষকরা পড়াশোনার সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। 


নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।


কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যদি আত্নবিশ্বাসী হয় তাহলে স্বপ্ন ছুঁতে পারবেন। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। সফল হতে হলে ঘুমিয়ে স্বপ্ন দেখলে চলবে না জেগে থেকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করতে হবে।


তিনি বলেন, রাজশাহী কলেজে রয়েছে অর্ধশতাধিক সহশিক্ষা সংগঠন যার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস সৃষ্টিতে সাহায্য করবে। কলেজের বিলবোর্ড গুলোতে অনেক মনিষীদের বাণি দেওয়া আছে। যা জানলে বা পড়লে নীতি -নৈতিকতা শিখে নিজে পরিবর্তন হবে এবং অপরকেও পরিবর্তনে করাতে সাহায্য করবে।রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় না হলেও শিক্ষার্থীরা সকল বিষয়ে এগিয়ে থাকবে।


উল্লেখ্য, বুধবার (২৬ জুলাই) ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান ফ্রিল্যান্স এন্ড মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান; বৃহস্পতিবার (২৭জুলাই) পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রানি বিজ্ঞান, আরবি ও ইসলামিক স্টাডিজ, মনোবিজ্ঞান , সমাজ কল্যাণ,সমাজবিজ্ঞান ও রবিবার ( ৩০ জুলাই) বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন, সংস্কৃতি, গণিত, পরিসংখ্যান বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

আরও খবর