মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত দেশের ১৪ রুটে চলবে নারীদের জন্য‘পিংক বাস’ সার্ভিস ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঘুমের ব্যাঘাত ঘটায় পানি ভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে নবজাতক শিশুকে হত্যা সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর বেগমগঞ্জ দুর্বৃত্তদের গুলিতে ৫ জন গুরুতর আহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ লোহাগাড়ায় ২৭ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি আটক কেটিএম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিবুর রহমান ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর আগমনে স্বাগত শোভাযাত্রায় শ্রমিকদের দুই গ্ৰুপের সংঘর্ষ

আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগ রোববার (৩০ জুলাই) সকাল ১১ টায় স্বাগত জানিয়ে শোভাযাত্রার আয়োজন করে। অভিযোগ উঠেছে শোভাযাত্রায় স্থলবন্দরের সর্দারদের একটি গ্রæপ বাধা দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশ দুই গ্ৰুপের লোকজনদের সরিয়ে দেন। 

শ্রমিকরা জানায়, ‘সকালে শত শত সাধারণ শ্রমিকরা ব্যানারসহ শোভাযাত্রা নিয়ে স্থলবন্দর মহাসড়ক প্রদক্ষিণ করার সময় সর্দারদের কয়েকজন ব্যক্তি শোভাযাত্রার ব্যাপারে উস্কানি ও বিরুপ মন্তব্য করে। শোভাযাত্রাটি শ্রমিক সিরিয়াল কার্যালয়ে গিয়ে ব্যানার টানাতে গেলে সেখানে থাকা ৩ জন সর্দার বাধা দেয়। এতে সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়। পুলিশের সহায়তায় ব্যানার টানিয়ে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে কাজে যেতে বলেন। এ সময় সর্দারদের লোকজন ও স্বজনেরা সাধারণ শ্রমিকদের উপর চড়াও হলে সংঘর্ষ বাধে। এতে শুরু থেকে থাকা থানা পুলিশের একটি দল কঠোর অবস্থান নিয়ে দুই গ্ৰুপের লোকজনদেরকে হটিয়ে দেন। পুলিশ না থাকলে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটত বলে সাধারণ শ্রমিকেরা জানান।’ 

এ ব্যাপারে সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আমাদের সাধারণ শ্রমিকরা স্বাগত মিছিল, শোভাযাত্রা করতে ও শ্রমিক কার্যালয়ে ব্যানার লাগাতে গেলে সর্দাররা বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধে। সর্দারদের কারনে এ ঘটনা ঘটে।’   

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি সর্দার আব্দুল মান্নান বলেন, ‘আমরা কোনো বাধা বা উস্কানি, বিরুপ কথা বলিনি। সম্পুর্ন মিথ্যা কথা। আমাদেরকে তাঁরাই অসম্মানি করায় দুই গ্ৰুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা হয়।’  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘থানা পুলিশ শুরু থেকে অবস্থান নেওয়ায় সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেনি।’

আরও খবর