নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

হ্নীলায় শিশু ফারিহা নিয়ে বক্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ; অবিলম্বে ঐ মুফতি অপসারণ না হলে আন্দোলনের হুমকি

হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের ৩য় শ্রেণীতে পড়–য়া ছাত্রী ফারিহা জান্নাত (৯) কে অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মুফতি আলী আহমদের কক্ষে তারই ছেলে ইরফান জোরপূর্বক ধর্ষণ করে গলাটিপে হত্যার পর লাশ মাদ্রাসার ল্যাট্রিনের পেছনের নর্দমায় ফেলে দেয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক টিম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরফানকে আটকের পর জিজ্ঞাসাবাদে খুনের সত্যতা স্বীকার করে লাশ দেখিয়ে দেয় এবং লুকিয়ে রাখা ফারিহার কাপড়-চোপড় উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষক ও খুনীর পিতা মুফতি আলী আহমদসহ তাদের অনুসারী বিশিষ্ট মৌলানাদের বক্তব্য ও প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকার সুশীল সমাজ, হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দসহ জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃাষ্টি হয়। ক্ষুদ্ধ লোকজন বলেন সমাজের সম্মানিত আলেম-ওলামাদের নিকট হতে নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে আমরা চরম ক্ষুদ্ধ। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিতে যাচ্ছে তার অপেক্ষায় রয়েছি। মুফতি আলী আহমদকে এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে আমরা আন্দোলনের কর্মসুচী ঘোষণা করব। 


৩০জুলাই রাতে হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দ জানান, মুফতি নামধারী মৌলানা আলী আহমদ অযোগ্য সত্বেও স্বজনপ্রীতির মাধ্যমে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করে। তাঁহার দায়িত্ব পালনকালীন ২০২১ সালে তাঁরই এই গুণধর ছেলে একজন মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করেছিল। বাবা মুফতি আলী আহমদ দায়িত্বে থাকায় বিষয়টি কৌশলে ধামাচাপা দেন। এছাড়া তারই বড় ছেলে নোমান ইয়াবা কারবার চালানোর পাশাপাশি ইয়াবা সেবন করে। তিনি এত বড় আলেম হলেও তাঁরই গুণধর ছেলেদের সামলাতে পারেনি। মাদ্রাসা বন্ধকালীন তাঁরই কক্ষের চাবি তার ছেলের হাতে কিভাবে গেল তা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। হয়রত আবুল মঞ্জুর (রাঃ) দের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার, ধর্ষণ ও খুনের ঘটনায় আজ সারা বাংলাদেশের কওমী মাদ্রাসা সমুহ তীব্র সমালোচনার সম্মুখীন। আমরা অত্র মাদ্রাসার মজলিশে শুরা কমিটির সদস্যদের প্রতি দাবী জানাচ্ছি, কওমী মাদ্রাসার সৃষ্ট এই দূর্নাম আমাদের শত শত বছরের কওমী ঐতিহ্যকে সমালোচনা ও প্রশ্নের সম্মুখীন করেছে। অবিলম্বে উক্ত মাদ্রাসা হতে মুফতি আলী আহমদকে বহিস্কার করা না হলে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব। ###

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে