নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


রবিবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এই অভিযান চালায়।


সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জামিলুল হক।


গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো.তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।


র‍্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত।


ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।


এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন।


বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।


সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো.তৈয়বকে গ্রেপ্তার করা হয়।


তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।


এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল।


জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে।


এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে এষনও কোন আসামীকে থানায় হস্তান্তর করেনি।

Tag
আরও খবর