মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে ঠাকুরগাঁওয়ের রাজু

ছবি: মো: রাজু রানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে ঠাকুরগাঁওয়ের রাজু। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের ২য় পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের মেরিট লিস্ট ও প্রথম মাইগ্রেশন লিস্ট প্রকাশিত করা হয়। ৩১জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে ।


চান্সপ্রাপ্ত রাজু রানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাও গ্রামের হারুনুর রশিদের ছেলে। সে মধুপুর এম রফিক দাখিল মাদ্রাসা থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ফাইভ অর্জন করেন । এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ভর্তির সুযোগ পাচ্ছিলো না। এতে সে খুবই হতাশ হয়ে পড়ে।

এরপর ফলাফল প্রকাশিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্টে 4110 তম স্থান অধিকার করেন এবং আরবি বিষয়ে অপেক্ষমাণ তালিকায় থাকেন। সম্প্রতি দ্বিতীয় পর্যায়ের মেরিট লিস্ট প্রকাশিত হলে এ চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পায়। তাঁর এই সফলতা দেখে পুরো পরিবারসহ গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। 

চান্সপ্রাপ্ত শিক্ষার্থী রাজু বলেন, আমি কল্পনায় করতে পারছি না, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবো। আমার বাবা মা পড়ালেখার ব্যাপারে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমাকে উৎসাহিত করেছেন সবসময়। রাজুর পিতা হারুনুর রশিদ বলেন,আমার ছেলের এই সাফল্যে আমরা সকলে অনেক খুশি। আমার ছেলেকে দেখতাম সবসময় তার মধ্যে পড়ালেখার একটা আগ্রহ লক্ষ্য করতাম। তিনি রাজুর জন্য দোয়াও চেয়েছেন। 

তার এই খবরে পুরো এলাকাবাসী অনেক আনন্দিত। একজন প্রতিবেশী জানায়, রাজু সবসময় দেখা হলে সালাম দিত। খোজ খবর নিত। শুনতাম মাদরাসায় সবসময় ভালো ফলাফল করতো। রাজু এই আমাদের এই এলাকার গর্ব। 
আরও খবর