শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জয় ভারতের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-08-2023 09:28:00 am

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো নেয় ইন্ডিয়া। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে ভারত এবং দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখলো ভারত।

১-১ সমতা নিয়ে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ক্যারিবীয়রা। আগের ম্যাচের মত এবারও রোহিত শর্মা-বিরাট কোহলিকে ছাড়া একাদশ সাজায় ভারত।

ব্যাট হাতে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কিশান ও শুভমান গিল। ১১৮ বলে ১৪৩ রানের জুটি গড়েন তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান ভারতের। রেকর্ড জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারে কিশান-গিল, দু’জনই ষষ্ঠ হাফ-সেঞ্চুরির স্বাদ পান। এই সিরিজে টানা তৃতীয় অর্ধশতক হাকালেন কিশান।

২০তম ওভারে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ইয়ানিক কারিয়া। উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন কিশান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৪ বলে ৭৭ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে ১৪ বলে ৮ রানে আউট হন ঋুতুরাজ গায়কোয়াড়। তার বিদায়ে উইকেটে এসেই দ্রুত রান তুলতে শুরু করেন সঞ্জু স্যামসন। গিলের সাথে ৫৩ বলে ৬৯ রানের জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন স্যামসন। অর্ধশতকের পর রোমারিও শেফার্ডের শিকার হয়ে ৫১ রানেই থেমে যান তিনি। ৪১ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা মারেন স্যামসন।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার গুদাকেশ মোটির বলে ব্যক্তিগত ৮৫ রানে আউট হন গিল। ৯২ বল খেলে ১১টি চার মারেন গিল।

দলীয় ২৪৪ রানে গিল ফেরার পর ভারতকে বড় সংগ্রহ এনে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক হার্ডিক পান্ডিয়া, সূর্যকুমারের যাদব ও রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে সূর্য-পান্ডিয়ার ৪৯ বলে ৬৫ রানের জুটিতে ভারতের রান ৩শ পার হয়। ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৫ রান করেন সূর্য। ষষ্ঠ উইকেটে পান্ডিয়া-জাদেজা ১৯ বলে অবিচ্ছিন্ন ৪২ রান যোগ করলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রনের বড় সংগ্রহ পায় সফরকারীরা। ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কার সহায়তায় ৫২ বলে অপরাজিত ৭০ রান করেন পান্ডিয়া। ৮ রানে অপরাজিত থাকেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতেই ভারতের পেস তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ৫ এবং ৮৮ রানে অষ্টম উইকেট হারিয়ে দলীয় স্কোর তিন অংকে পৌঁছানোর আগেই গুটিয়ে যাবার শঙ্কা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লোয়ার অর্ডারে তিন ব্যাটারের লড়াইয়ে দেড়শ রান স্পর্শ করতে পারে ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ৩৫ দশমিক ৩ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দশ নম্বরে নামা মোটি সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া আলিক আথানাজে ৩২ ও জোসেফ ২৬ রান করেন। ভারতের শারদুল ৪টি, মুকেশ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল ও সিরিজ সেরা হন কিশান।

আগামীকাল ৩ আগস্ট থেকে এই ভেন্যুতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে